গোলাপগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে পানিতে ডুবে আবু রায়হান নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে সেহরী খেয়ে রায়হানের মা-বাবাসহ পরিবারের সকল সদস্যরা ঘুমিয়ে পড়েন। সকাল ৮টায় তারা ঘুম থেকে উঠেন। এরই ফাঁকে সে ঘর থেকে বের হয়। বের হয়ে বাড়ির উঠানে সে খেলা করতে থাকে। এরই মধ্যে তার মা অন্য এক পাশের বাড়ীতে যান। এসে দেখেন নিজ বাড়ীর পুকুরে রায়হান পানিতে হাবুডুবু খাচ্ছে।
এ সময় তাকে পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
সে গোলাপগঞ্জ পৌরসভার রণকেলী উত্তর এলাকার আখলিছের ছোট পুত্র। ৩ ভাই বোনের মধ্যে সে সকলের ছোট।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed