Main Menu

ভাইবা‌রে হ‌বে অর্থ লেন‌দেন

বৈশাখী নিউজ ডেস্ক: তাৎক্ষণিক বার্তা আদান-প্রদান, ভয়েস ও ভিডিও কল এবং বিভিন্ন ডকুমেন্ট আদান-প্রদানের জন্য বেশ জনপ্রিয় অ্যাপ ভাইবার। এবার এই অ্যাপটিতে যুক্ত হচ্ছে অর্থ লেনদেনর সুবিধা।

সম্প্রতি প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক অর্থ লেনদেনকারী সংস্থা ও‌য়েস্টার্ন ইউনিয়নের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
টাইমস অব ইন্ডিয়া মঙ্গলবার এ খবর প্রকাশ ক‌রে‌ছে।

চুক্তি অনুযায়ী বিশ্বের ৫০টি দেশে অর্থ লেনদেন সুবিধা দেবে এই অ্যাপটি। সুবিধাটি অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।

ভাইবার অ্যাপটির আপডেট সংস্করণে অর্থ লেনদেন সুবিধার পাশাপাশি আরও বেশকিছু ফিচার যুক্ত করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ক্লাউড স্টোরেজ সুবিধা।

এখন থেকে ভাইবার ব্যবহারকারীরা তাদের বিভিন্ন বার্তার হিস্ট্রি এবং বার্তা ব্যবহারকারী নিজস্ব ক্লাউড সার্ভিসে (আই ক্লাউড বা গুগল ক্লাউড) রাখতে পারবেন। অপারেটিং সিস্টেম এক রেখে যেকোনো ডিভাইস থেকে ক্লাউডে রাখা তথ্যগুলো ব্যবহার করা যাবে।

ভাইবারে আরও যুক্ত হয়েছে গ্রাফিক্স ইন্টারচেঞ্জ ফরম্যাট (জিআইএফ) ছবি আদান-প্রদানের সুবিধা।

ফেইসবুকের মালিকানাধীন মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ইন্সটেন্ট মেসেজিং অ্যাপের সঙ্গে পাল্লা দিতে নিজেদের অ্যাপে এসব পরিবর্তন এনেছে ভাইবার।

Share





Related News

Comments are Closed