Main Menu

ঢাকা ও গাইবান্ধায় বন্দুকযুদ্ধে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর রামপুরায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কামাল পারভেজ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ১টার দিকে রামপুরার তিতাস রোড বালুর মাঠ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পরে থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত কামাল পারভেজের বাড়ি বরিশালের গৌরনদী উপজেলায়। সে উত্তরার আজমপুরে থাকতো।

এদিকে, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাতপরিচয় (৪০) এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামে এ ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে নাশকতার উদ্দেশে একদল দুর্বৃত্ত উপজেলার মালঞ্চা এলাকায় সংঘবদ্ধ হচ্ছিল।
খবর ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় ডিবি পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছুঁড়লে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভ‍াবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি বলে ওসি জানান।

Share





Related News

Comments are Closed