ছাতকে ৮ লাখ টাকা নিয়ে ডিএসআর উধাও
ছাতক প্রতিনিধি: ছাতকে ডাচবাংলা মোবাইল ব্যাংকিংয়ের ৮লাখ টাকা নিয়ে আত্মগোপন করেছে প্রতিষ্ঠানের ডিএসআর। বরাবরের মতো গত সোমবার বিকেলে ডাচবাংলা ব্যাংক ছাতক শাখায় টাকা জমা দেয়ারার কথা বলে আত্মগোপনে চলে যায় প্রতিষ্ঠানের ডিএসআর সুমন দাস (২৭) নামের এ প্রতারক। সে সুনামগঞ্জের দোয়াারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বালিউড়া গ্রামের মৃত সখীচরন দাসের পুত্র। বর্তমানে সে তার পরিবার নিয়ে ছাতক সদর ইউনিয়নের চারচিরা গ্রামে বসবাস করছে। এ ঘটনায় বুধবার প্রতিষ্ঠানের ম্যানেজার সাগর দাস বাদী হয়ে সুমন দাস ও তার ভাই সৌরভ দাসের বিরুদ্ধে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ থেকে জানা যায়, শহরের কালীবাড়ি রোডস্থ এসএম চৌধুরী ডিসষ্ট্রিভিউশন হাউজ ডাচবাংলা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানে প্রায় দু’বছর ধরে দোয়ারাবাজার উপজেলায় ডিএসআর’র দায়িত্ব পালন করে আসছে প্রতারক সুমন দাস। ইতিমধ্যে মোবাইল ব্যাংকিংয়ে ব্যাপক প্রসারতা লাভ করার সুবাদে প্রতিদিন লক্ষ-লক্ষ টাকা আদান-প্রদান হচ্ছে এ প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শিল্প উদ্যোক্তা ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুর রহমান চৌধুরী খোকনের সরলতার সুযোগে ডিএসআর সুমন দাস ও তার ভাই সৌরভ দাস প্রতিষ্ঠানের মোটা অংকের টাকা আত্মসাতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত সোমবার দোয়াারাবাজার থেকে সংগ্রহ করা প্রায় ৮ লক্ষ টাকা নিয়ে এসএম চৌধুরী ভবনস্থ প্রতিষ্ঠানের কার্যালয়ে আসে সুমন দাস। বরাবরের মতো সংগ্রহ করা ৮ লক্ষ টাকা নিয়ে ডাচবাংলা ব্যাংক ছাতক শাখায় জমা দেয়ার নামে প্রতিষ্ঠানের কার্যালয় থেকে বের হয় সে। এসময় আগে থেকে অপেক্ষমান তার ভাই সৌরভ দাসকে সাথে নিয়ে ব্যাংকে টাকা জমা না দিয়ে উধাও হয়ে যায় সুমন দাস। টাকা জমা দেয়ার বিষয়টি নিশ্চিত হতে প্রতিষ্ঠানের ম্যানেজার সাগর দাস ডাচবাংলা ব্যাংকে যোগাযোগ করলে টাকা জমা না হওয়ার বিষয়টি জানতে পারে। তাৎক্ষনিক সুমন দাসের ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও প্রতারক সুমন দাসের কোন সন্ধান পায়নি। এ প্রতিষ্ঠানের ৮লক্ষ টাকা আত্মসাতের সাথে সুমন দাস ও তার ভাই সৌরভ দাসসহ তাদের ঘনিষ্ঠ একটি চক্র জড়িত আছে বলে ধারনা করা হচ্ছে। প্রতারক সুমন দাসের সাথে ডাচবাংলা মোবাইল ব্যাংকিং সংক্রান্ত কোন টাকা লেনদেন না করার জন্য গ্রাহক, এজেন্টসহ সংশি¬ষ্টদের প্রতি আহবান জানান প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী সাইফুর রহমান চৌধুরী খোকন। প্রতারক সুমন দাসকে ধরিয়ে দেয়াার জন্যও তিনি সকলের প্রতি আহবান জানান।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed