ঝিনাইদহ উপজেলা চেয়ারম্যান আলীমের বরখাস্ত আদেশ স্থগিত
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা এডভোকেট আব্দুল আলীমকে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বরখাস্ত আদেশ ৬ মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট।
বুধবার এক রিট (নং ৭১/৭৩/২০১৬) আবেদনের শুনানী শেষে বিচারপরি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে বরখাস্তের আদেশ কেন বেআইনী ও অবৈধ হবে না তা জনতে চেয়ে রুল জারী করেছে আদালত। আদালতের এই আদেশের ফলে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল আলীমের দায়িত্ব পালনে আইনগত আর বাধা থাকলো না বলে জানান তার আইনজীবী।
আদালতে আব্দুল আলীমের পক্ষে শুনানীতে অংশ নেন এড নিতাই রায় চৌধূরী।
সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
আদেশের পর ঝিনাইদহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুল আলীমের আইনজীবী এডভোকেট নিতাই রায় চৌধূরী বলেন, হয়রানীর উদ্দেশ্যে রাজনৈতিক ভাবে এই মামলা করা হয়েছে। একজন নির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে রাজনৈতিক কারণেই বরখাস্ত করেছে।
গাড়ি পোড়ানো ও নাশকতা মামলার অভিযোগ পত্রে নাম আসার কারণে গত ৫ জুন স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব জুলিয়া মঈন এক প্রজ্ঞাপনে তাকে সায়িকভাবে বরখাস্ত করার আদেশ জারী করেন। এই আদেশের বিরুদ্ধে আজ বুধবার বিএনপি নেতা ও উপজেলা চেয়ারম্যান রিট আবেদন করলে ৬ মাসের জন্য স্থগিত করে হাইকোর্ট।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ের ৩০ শিক্ষাথীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) র্যাগিং, মারধর, হয়রানি ও মাদকসেবনের অভিযোগে ৩০ শিক্ষার্থীকে বিভিন্নRead More
খুলনায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে বসে থাকা অবস্থায় দুর্বৃত্তদেরRead More



Comments are Closed