কৃত্রিম চোখে অন্ধকার জয়
বৈশাখী নিউজ ডেস্ক: ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখা সম্ভব নয়। কিন্তু কৃত্রিম চোখ লাগালে অন্ধকারেও সবকিছু পরিষ্কার দেখা যাবে। গলদা চিংড়ি (লবস্টার) ও আফ্রিকান এক জাতী মাছের চোখের সেরা বৈশিষ্ট্যগুলো কাজে লাগিয়ে কৃত্রিম এই চোখ তৈরি করেছেন মার্কিন গবেষকরা।
গবেষকদের দাবি, এই কৃত্রিম চোখ চিকিৎসা, দুর্যোগে অনুসন্ধান ও উদ্ধার, মহাকাশে গ্রহ অনুসন্ধানী টেলিস্কোপে ব্যবহার করা যাবে।
আমেরিকার উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করছেন, সেন্সর যন্ত্রাংশের পরিবর্তে লেন্সের ভিতরে ইমেজিং সিস্টেমের সংবেদনশীলতার ক্ষেত্রে উন্নতি করেছেন তারা।
গবেষকরা বলছেন, অন্ধকারে বোমা নিষ্ক্রিয়কারী রোবট, অস্ত্রোপচার ও টেলিস্কোপে এই কৃত্রিম চোখ কাজে লাগানো যাবে। অন্ধকারে এর সাহায্যে দিনের মতো পরিষ্কার দেখা যাবে।
Related News
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃতRead More
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালুRead More



Comments are Closed