সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিরাজগঞ্জ-বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
মঙ্গলবার (৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের কোনাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় বিপরীতমুখী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহত হন অন্তত ২০ জন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে পরে একজনের মৃত্যু হয়। তবে হতাহতদের কারো নাম-পরিচয় জানা যায়নি বলে ওসি জানান।
Related News
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, ভূমি অফিসে অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে পাসপোর্ট অফিস, ভূমি অফিস ও গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা, ককটেল বিস্ফোরণRead More
শরীয়তপুরে আ. লীগ-বিএনপি সংঘর্ষে নিহত বেড়ে ২
বৈশাখী নিউজ ডেস্ক: শরীয়তপুরের জাজিরা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষেRead More



Comments are Closed