ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু
ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে জাহানারা বেগম (৫৫) নামে নারীর মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার ধোপাদী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহানারা বেগম যশোর সদর উপজেলার কমলা গ্রামের বরকত আলীর স্ত্রী।
নিহতের মেয়ে আদরী বেগম জানান, তার মা তাকে শ্বশুর বাড়িতে পৌঁছে দিতে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জের ধোপাদী বাজারে ইজিবাইকের চাকায় শাড়ির ওড়না পেঁচিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
« সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ (Previous News)
(Next News) মীর কাসেম আলীর মৃত্যু পরোয়ানা কারাগারে »
Related News
যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: যশোরের চৌগাছায় অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহতRead More
সাতক্ষীরায় ১৭ শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থী পেল বাই-সাইকেল
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরার পাঁচ উপজেলার ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৭০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনা মূল্যেRead More



Comments are Closed