Main Menu

তাহিরপুরে বিএনপি নেতা সবুজ আলম গ্রেফতার

হাবিব সারোয়ার আজাদ, তাহিরপুর থেকে: সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান সবুজ আলমকে পুলিশ গ্রেফতার করেছে। নির্বাচনে ভোট না দেয়ার সন্দেহে এলাকার বেশ কিছু ভোটারকে হুমকি প্রদান এবং দু’জন ভোটারকে পিঠিয়ে আহত করার মামলায় সোমবার দুপুরে এলাকা থেকে পালিয়ে যাওয়ার পথে পুলিশ ঐ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলা বিএনপি নেতা বড়দল দক্ষিণ ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান সবুজ আলম বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসাবে গত শনিবারের নির্বাচনে পরাজিত হন। নির্বাচনে পরাজয়ের পর ভোট না দেয়ার সন্দেহে এলাকার বেশ কিছু ভোটারকে হুমকি প্রদান করা সহ রবিবার বিকেলে দু’জন বয়োবৃদ্ধকে রাস্তা থেকে ধরে নিয়ে সবুজ আলম ও তার লোকজন বেধড়ক ভাবে পিঠিয়ে আহত করেছে। উপজেলার মাঠিকাঁটা গ্রামের আবদুল হক ও ছফুর উদ্দিন মুন্সী ঐ দিন বিকেলে বড়ছড়া শুল্ক ষ্টেশনে যাবার পথে রাস্তা থেকে ধরে নিয়ে গিয়ে সবুজ আলমের বড়ছড়াস্থ কয়লা ব্যবসার অফিসে আটকে রেখে দফায় দফায় পেটানো হয়। রাতে আবদুল হককে উপজেলা সদর হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি দেখা দিলে সোমবার বিকেলে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় সবুজ আলম সহ ৯ জনের বিরুদ্ধে সোমবার সকালে একটি মামলা দাযের করা হয়েছে।

Share





Related News

Comments are Closed