কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘বন্য প্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ’- এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০১৬। এ উপলক্ষে রোববার (০৫ জুন) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএসএইড ক্রেল প্রকল্পের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব অধ্যাপক মোঃ রফিকুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যামিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, সিএমসির কোষাধ্যক্ষ মছব্বির আহমেদ, ইউএসএইড’র ক্রেল প্রকল্পের সাইট অফিসার আশরাফুল ইসলাম, সাবেক পৌর কাউন্সিলর মোশাহিদ আলী প্রমুখ।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed