Main Menu

কমলগঞ্জের লাউয়াছড়ায় বন্যপ্রাণী অবমুক্ত

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস-২০১৬ উপলক্ষ্যে লাউয়াছড়া জাতীয় উদ্যানে রোববার (৫ জুন) বিকাল চারটায় আটটি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে রোববার বিকালে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল জাকির হোসেন পিএসসি প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে ১টি মেছো বাঘ, ১টি লজ্জাবতী বানর, ১টি ভারতীয় বানর, ১টি গন্ধগকুল ও ৪টি ভাইবার বিষাক্ত সাপ অবমুক্ত করেন। এসময় উপস্থিত ছিলেন অব: প্রাপ্ত স্বাস্থ্য পরিচালক ডা: হরিপদ দেবনাথ, বিজিবি মেজর মাহমুদ হাসান, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান, লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা রেজাউল করিম, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান সীতেশ রঞ্জন দেব ও সমাজসেবক ফজলে এলাহী।

Share





Related News

Comments are Closed