জকিগঞ্জে আ.লীগ ৬, জাপা ১ ও ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী
বৈশাখী নিউজ ২৪ ডটকম : ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে সিলেটের জকিগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়নের ৬টিতে বিজয়ী হয়েছেন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীরা।
অপর ৩টি ইউনিইয়নে ১টিতে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী, ১টিতে জাতীয় পার্টি এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।
আওয়ামীলীগ সমর্থিত বিজয়ী প্রার্থীরা হলেন- বীরশ্রী ইউনিয়নে ইউনুছ আলী, কসকনকপুর ইউনিয়নে আব্দুর রাজ্জাক রিয়াজ, খলাছড়া ইউনিয়নে কবির আহমদ, জকিগঞ্জ সদরে খলিলুর রহমান, কাজলসার ইউনিয়নে জুলকার নাইন, বারঠাকুরী ইউনিয়নে মহসিন মর্তুজা চৌধুরী টিপু।
বাকি ৩টি ইউনিয়নের মধ্যে সুলতানপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম, মানিকপুর ইউনিয়নে জাতীয় পার্টির মাহতাব আহমদ চৌধুরী এবং বারহাল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমদ চৌধুরী বিজয়ী হয়েছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed