তাহিরপুরে মেম্বার প্রার্থীকে গলাকাটা অবস্থায় উদ্ধার
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সদর ইউনিয়নের ৬নং ওর্য়াডের মেম্বার প্রার্থী প্রদীপ দাস (৩৫) কে গলাকাটা অবস্থায় শুক্রবার সকালে টয়লেট থেকে উদ্ধার করা হয়েছে। তিনি সূর্যেরগাঁও গ্রামের জানকি দাসের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়- আজ সকাল ৬টায় প্রদীপ দাস নিজ বাড়ি সংলগ্ন টয়লেটে যান। পরিবারের লোকজন তাকে সকালে খোঁজ করলে তখন একজন জানায় তিনি টয়লেটে গিয়েছেন অনেকক্ষণ হয়েছে। সাথে সাথে পরিবারের লোকজন টয়লেটে শাড়া-শব্দ না পেয়ে দরজা খোলতেই গলাকাটা অবস্থায় দেখতে পায়।
তখন তার শরীর ও টয়লেটের চার পাশে রক্তে বেশে যায়। সাথে সাথে তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি দেখে কর্মরত চিকিৎসকগন তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামা ভাগ্নে দুজনে ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দিতায় অবতীর্ণ হন। আত্মীয় স্বজন ফুটবল প্রতীকের প্রার্থী ভাগ্নে প্রদীপ দাসকে তার মামা তালা প্রতীকের প্রার্থী নিবাস দাস এর সমর্থনে নির্বাচন থেকে সরে দাড়ানোর জন্য তাকে পরামর্শ দিলে ভাগ্নে রাগে ক্ষোভে আত্মহননের পথ বেচে নিয়েছেন বলে অনেকে ধারনা করছেন ।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed