ছাতকে অশ্লীল সিডি বিক্রেতাকে কারাদন্ড
ছাতক সংবাদদাতা : ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে জয়নাল মিয়া নামের এক সিডি বিক্রেতাকে কারাদন্ড প্রদান ও বিভিন্ন ব্যবসায়ি প্রতিষ্ঠানের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বিভিন্ন গলিতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার(ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান।
এসময় শহরের ভিডিও-সিডি বিক্রেতা জয়নাল মিয়াকে দেড় মাস বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। অশ্লীল সিডি সংরক্ষন ও বিপনন করার অপরাধে তাকে এ দন্ডাদেশ দেয়া হয়।
এছাড়া ফুটপাত দখল করে ব্যবসা ও পথচারীদের যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে সায়েম আহমদের কাছ থেকে ২ হাজার ও একই অপরাধে মাহবুবুর রহমানের কাছ থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অবৈধ পন্থায় স্পীরিড বিক্রির অপরাধে শহরের পশ্চিম বাজারের ব্যবসায়ি মানিক মিয়ার কাছ থেকে ২ হাজার টাকা, সুশীল দেবনাথের কাছ থেকে ২ হাজার ও প্রনয় আচার্যের কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ হাফিজুর রহমান জানান, এ অভিযান অব্যাহত থাকবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed