গোলাপগঞ্জে অন্তঃসত্ত্বার অস্বাভাবিক মৃত্যু : হত্যার অভিযোগ
বিশেষ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধুর রহস্যজনক মৃত্যু ঘটেছে। বুধবার রাতে উপজেলার ইসলামপুর গ্রামের বুরহান উদ্দিনের বাড়ির আঙ্গিনা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে পুলিশ মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করে।
মৃত মায়ারুন বেগম (২৫) ইসলামপুর গ্রামের বুরহান উদ্দিনের স্ত্রী ও এক পুত্র সন্তানের জননী এবং ৬ মাসের অন্তঃসত্ত¡া ছিলেন। তিনি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের চামাউড়াকান্দি গ্রামের আক্কাছ আলীর মেয়ে।
মৃতের পিতৃপরিবারের দাবি, যৌতকের জন্য তাকে হত্যা করা হয়েছে।
মায়ারুনের মা সালমা বেগম জানান, বিয়ের পর থেকে মায়ারুনকে যৌতুকের দাবিতে নির্যাতন করত বুরহান উদ্দিন ও তার পরিবারের সদস্যরা। বুধবার দুপুর ১২টায় মায়ারুন ফোন দিয়ে বলে তার স্বামী তাকে খুব বেশি মারধর করেছে। এরপর বিকাল পৌনে ৩টার দিকে খবর আসে মায়ারুন মারা গেছে। এরপর তারা গোলাপগঞ্জে মায়ারুনের স্বামীর বাড়িতে যান ও তার লাশ দেখতে পান।
গোলাপগঞ্জ উপজেলার ইসলামপুর ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান- প্রতিবেশী নূর উদ্দিন নামের একজন লোক বুধবার বেলা ২টার দিকে ফোন দিয়ে বলেন, যে বুরহান উদ্দিনের বাড়িতে তার স্ত্রী মারা গেছে। তখন তিনি ঘটনাস্থলে যান। পরে তিনি গোলাপগঞ্জ থানার ওসিকে বিষয়টি অবগত করলে পুলিশ লাশ উদ্ধার করে।
সিলেটের জালালাবাদ থানার কান্দিগাঁও ইউপি সদস্য আব্দুল মজিদ জানান- স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। একাধিকবার তাদের ঝগড়া মিমাংসাও করা হয়েছে।
গোলাপগঞ্জ থানার এসআই সুদীপ বড়ূয়া সাংবাদিকদের জানান- লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা এখনো নিশ্চিত নয়। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed