১৪০০ নার্সকে আসামি করে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধানমন্ডিতে পুলিশের সঙ্গে নার্সদের সংঘর্ষের ঘটনায় প্রায় ১৪০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
বুধবার রাতে ওই ঘটনার পর পুলিশের কাজে বাধা দেয়ার অভিযোগে বৃহম্পতিবার এই মামলা হয়েছে বলে জানিয়েছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আযম মিয়া।
আন্দোলনরত নার্সদের একটি সংগঠন বেসিক গ্রাজুয়েট নার্সেস সোসাইটির সভাপতি রাজীব কুমার বিশ্বাস জানিয়েছেন, তাদের আন্দোলনের কর্মসূচি অব্যাহত থাকবে।
আজ বৃহস্পতিবার নার্সরা কর্মবিরতি এবং ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে অবস্থান কর্মসূচি পালন করবেন বলেও জানান তিনি।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে নিয়োগ বন্ধ করে ব্যাচ ও জ্যেষ্ঠতার ভিত্তিতে নিয়োগের দাবিতে গত ২৮ এপ্রিল থেকে ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছে নার্সদের দুটি সংগঠন। আগামীকাল শুক্রবার পিএসসির মাধ্যমে নার্স নিয়োগের পরীক্ষা হওয়ার কথা রয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় আন্দোলনকারী নার্সরা ধানমন্ডিতে স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। পুলিশ আন্দোলনকারী ওপর ব্যাপক লাঠিচার্জ করে। এসময় আন্দোলনকারীরাও পুলিশের ওপর ইট-পাটকেল ছোঁড়ে মারে। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেও পুলিশের সঙ্গে নার্সদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed