কোম্পানীগঞ্জে ট্রাক্টর চাপায় শিশুর মৃত্যু
কোম্পানীগঞ্জ (সিলেট) থেকে সংবাদদাতা: কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় ইব্রাহিম (৫) নামের এক শিশু প্রান হারিয়েছে। বুধবার বিকেলে উপজেলা সদরের পার্শ¦বর্তী লাছুখাল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত ইব্রাহিম লাছুখাল গ্রামের আহমদ আলীর পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টার দিকে উপজেলার লাছুখাল এলাকায় ব্রীজের উপর দাঁড়িয়ে থাকা শিশু ইব্রাহীমকে একটি দ্রæত গতির ট্রাক্টও চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর পরই চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাক্টরটি আটকে রাখে স্থানীয় লোকজন। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে। এসময় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও ট্রাকটি জব্দ করেছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed