Main Menu

আশুলিয়ায় ব্যাংক ডাকাতি ও হত্যায় ছয়জনের ফাঁসির আদেশ

বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজারে ব্যাংক ডাকাতি ও আটজনকে হত্যার দায়ে ছয়জনের ফাঁসি ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। ১১ আসামির মধ্যে বাকি চারজন খালাস পেয়েছেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- বোরহানউদ্দিন, সাইফুল আলামিন, মিন্টু প্রধান, মো. জসীমউদ্দিন, মাহফুজুল ইসলাম সুমন এবং পলাশ ওরফে সোহেল রানা। যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে উকিল হাসানকে।

তিন বছরের কারাদণ্ড পেয়েছেন বাবুল সরদার ও মোজাম্মেল হক এবং খালাস পেয়েছেন আব্দুল বাতেন ও শাজাহান জমাদ্দার।

মঙ্গলবার বেলা সাড়ে এগারটায় এ রায় ঘোষণা করেন ঢাকার জেলা ও দায়রা জজ এসএম কুদ্দুস জামানের আদালত।

আসামিদের মধ্যে পলাশ পলাতক, অন্য দশজন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদেরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

গত ২১ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করেন আদালত। গত ১ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

গত বছরের ২১ এপ্রিল আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় বাংলাদেশ কমার্স ব্যাংকের শাখায় দুর্ধর্ষ ডাকাতি হয়। ডাকাতদের বাধা দিলে ওই ব্যাংকের কর্মচারীসহ আটজনকে ছুরিকাঘাতে ও গুলি করে হত্যা করা হয়।

এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়। গত বছরের ১ ডিসেম্বর ওই ১১ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে আশুলিয়া থানা পুলিশ।

Share





Related News

Comments are Closed