নবীগঞ্জে ট্রাক-মাইক্রো সংঘর্ষে নিহত ৩
নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি ইউনিয়নের মডেল বাজার নামকস্থানে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মহিলাসহ ৩ জন নিহত হয়েছেন। আহত হয় হয়েছেন ৮ জন। এসময় মহাসড়কের ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২টার দিকে।
স্থানীয়রা জানান, রোববার সকাল থেকেই ঢাকা সিলেট মহাসড়কে ট্রাক চালকদের নিকট থেকে চাঁদা আদায় করছিল হাইওয়ে পুলিশ। এসময় সিলেট থেকে ছেড়ে আসা একটি পাথর ভর্তি ট্রাককে হাইওয়ে পুলিশ ধাওয়া দিলে ট্রাকটি দ্রুত পালিয়ে যাওয়ার সময় উল্লেখিতস্থানে আসা মাত্রই সিলেট গামি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।
এসময় মাইক্রোবাসটি ধুমড়েমুছড়ে গিয়ে পাশের একটি জমিতে পড়ে যায়।
তাৎণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। শেরপুর হাইওয়ে থানার ওসি নুরুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More
শিক্ষার্থীদের পরিবহন সুবিধায় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাস সেবার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা সহজ ও নিরাপদ করতে বিশ্ববিদ্যালয়ের পরিবহনRead More



Comments are Closed