মানহানি মামলায় খালাস পেলেন সবুজ সিলেট সম্পাদকসহ ৩ জন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মানহানি মামলায় বেকসুর খালাস পেলেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদকসহ ৩ সংবাদকর্মী। রোববার বিকেলে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দিকী এ রায় ঘোষণা করেন। খালাসপ্রাপ্তরা হলেন দৈনিক সবুজ সিলেটের সম্পাদক ও প্রকাশক মুজিবুর রহমান, তৎকালীন ব্যবস্থাপনা সম্পাদক কাজী তোফায়েল আহমদ ও তৎকালীন সিনিয়র রিপোর্টার দিপু সিদ্দিকী।
মামলার আসামী পক্ষের আইনজীবী মুহাম্মদ তাজ উদ্দিন জানান, ২০১১ সালে দৈনিক সবুজ সিলেটে প্রকাশিত একটি সংবাদের প্রেক্ষিতে সংক্ষুব্ধ হয়ে পত্রিকাটির বিরুদ্ধে জাতীয় পার্টির তৎকালীন সাধারণ সম্পাদক ইশরাকুল হোসেন শামীম দণ্ডবিধির ৫০০/৫০১ ধারায় মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানীর পর রোববার বিকেল পৌনে ৪টায় কিছু পর্যবেক্ষণ ও নির্দেশনাসহ আসামীদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমানিত না হওয়ায় আসামীদের বেকসুর খালাস প্রদান করেন।
আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট তাপস কান্তি ভট্টাচার্য্য, এডভোকেট এইচ এম ইরশাদুল হক, এডভোকেট আবুল খায়ের মোহাম্মদ হেলাল, এডভোকেট মশরুর চৌধুরী শওকত, এডভোকেট রনজিত সরকার, এডভোকেট পৃথিশ দত্ত পিংকু, এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিন ও এডভোকেট আবু সিদ্দিক।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed