কমলগঞ্জে সদস্য প্রার্থীর প্রাণ নাশের চেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ২৮ মে অনুষ্টেয় ৫ম দফায় মৌলভীবাজারের কমলগঞ্জে নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। কমলগঞ্জের শমশেরনগরে বৃহস্পতিবার রাতে এক ইউপি সদস্য প্রার্থীকে অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে প্রতিপক্ষের লোকেরা। আহত ইউপি সদস্যকে হত্যার পর রেলপথে ফেলে রাখার চেষ্টা করছিল বলে আ্হত ইউপি সদস্য অভিযোগ করেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় একটি নিরাপত্তামূলক ডায়েরী করেছেন।
শুক্রবার সকালে আহত শমশেরনগর ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেন সানু (তালা প্রতীক) জানান, তিনি রাত ১১টার দিকে পূর্ব ভাদাইর দেউল গ্রামে একা একা গণ সংযোগ করছিলেন। এ সময় অতর্কিতে প্রতিপক্ষের দুইজন লোক তার গতিরোধ করে মারপিট করে। হামলায় তার মাথা ফেটে গেছে ও দেহের বিভিন্ন স্থানে জখম হয়েছে। এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করেছিল। মোয়াজ্জেম হোসেন সানু আরও বলেন, সন্ত্রাসীরা তাকে হত্যার পর পাশে রেলপথে ফেলে রাখার চেষ্টা করছিল। আহত অবস্থায় তার চিৎকার শুনে গ্রামবাসীরা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
গ্রামবাসীরা আহতাবস্থায় ইউপি সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেনকে উদ্ধার করে কমলগঞ্জ থানায় অবহিত করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহত ইউপি সদস্য প্রার্থী মোয়াজ্জেম হোসেন সানু বলেন, তিনি বৃহস্পতিবার রাতেই কমলগঞ্জ থানায় নিরাপত্তামূলক ডায়েরী করেছেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ ঘটনায় সাধারন ডায়েরী গ্রহনের সত্যতা নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed