আত্মহত্যা সঠিক উপায় হলে আমিই আগে করতাম: প্রভা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রেমের সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকার করায় আত্মহত্যা করেছেন বাংলাদেশের উঠতি মডেল সাবিরা হোসাইন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আত্মহত্যার পূর্বে দেয়া এক ভিডিওবার্তায় তিনি তার হতাশার কথা ব্যক্ত করেছেন।
এ ঘটনায় অনেকেই সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
তার মৃত্যুর পর এ বিষয় নিয়ে কথা বলেছেন তারকারা। আর আত্মহত্যার বিষয়ে নিজের মতামত জানিয়েছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা।
তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, আত্মহত্যা সঠিক উপায় হলে সবার আগে তিনিই আত্মহত্যা করতেন।
এছাড়া বেঁচে থাকার আনন্দ খুবই উপভোগ করছেন জানিয়ে স্ট্যাটাসে তিনি লিখেছেন, জীবনে অনেক কষ্ট পেলেও সুখের পরিমাণটাও খারাপ না।
প্রভা লিখেছেন, ‘এই যে এত কষ্ট…এত অপমান…এত না পাওয়া নিয়ে বেঁচে থাকার লড়াই করছি…সুইসাইডই যদি কষ্ট থেকে বাঁচার উপায় হয়…তাহলে সবার আগে সুইসাইড করতাম আমি…।’
তিনি আরো লিখেছেন, ‘এমন না ২০১০ এর পর আমার জীবনে বড় বড় দুঃখ আসে নাই…তবে বেঁচে থাকার আনন্দ খুব করে উপভোগ করি যখন ভালো থাকি…যা আগে এইভাবে উপলব্ধি করতে পারি নাই…।’
প্রভা লিখেছেন, ‘ভালোই তো লাগে যখন ওই সব মানুষদের সামনে মাথা উঁচু করে চলি…ওরা রাগে অপমানে অন্যদের সাথে উঁচা গলায় কথা বলে বুঝায় এটা নিতে পারছে না…তখন এক গাল হাসি আর নিজেকে নিজের মাথায় হাত বুলায়ে বলি দেখো প্রভা মনি…মরে গেলে এই ইনসিকিউরিটি দেখতে পেতে???’
জীবনে হয়তো আরো অনেক কষ্ট পাবেন, তবে অনেক সুখও পাওনা রয়ে গেছে— একথা উল্লেখ করে প্রভা লিখেছেন, ‘…সেগুলো পূরণ করতে হবে না???’
স্ট্যাটাসের শেষ পর্যায়ে জীবন নিয়ে প্রভার উপলব্ধি— ‘লাইফ ইজ বিউটিফুল।’
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed