সিলেটে ৫দিন ধরে ব্যবসায়ী নিখোঁজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারের লালারচক গ্রামের সমুজ মিয়া (৫৫) নামের এক সবজি ব্যবসায়ী গত ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তিনি গত ২০ মে সকাল ৭টায় প্রতিদিনের ন্যায় সিলেট শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। এরপর থেকে সম্ভাব্য সকল জায়গায় অনেক খোজাখুজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এব্যাপারে ২৩ মে দক্ষিণ সুরমা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন তার ছেলে কয়েছ মিয়া। ডায়েরী নং- ১৪০২।
কেউ সমুজ মিয়ার সন্ধান পেলে এই মোবাইল (০১৭১২১৭৬৭৬৫) নাম্বারে যোগাযোগের জন্য তার পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সমুজ মিয়ার গায়ের রং ফর্সা, মুখে সামান্য দাড়ি, মুখমন্ডল লম্বাটে, পরনে সাদা পাঞ্জাবী ও চেক লুঙ্গি ছিল, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
Related News
সিলেটে আপন ভাতিজীর সর্বনাশ করল চাচা!
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের পঞ্চম শ্রেণি পড়ুয়া ১১ বছর বয়সী আপনRead More
গোলাপগঞ্জে সুরমা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিত মানববন্ধন
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জের সুরমা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ঘটনায় ফুসে উঠছে বাঘা ইউনিয়নবাসী।Read More



Comments are Closed