শ্রীমঙ্গলে ট্রাকচাপায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লাইয়ারকুল ব্রিজের ওপর ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। এসময় আহত হন আরো তিনজন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ও শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহেদা বেগম জানান, খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ট্রাক ও অটোরিকশা আটক করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed