এইচএসসির ২৭ মে’র পরীক্ষা ১২ জুন
শিক্ষাঙ্গন ডেস্ক: রোয়ানু ঝড়ের কারণে এইচএসসির যে পরীক্ষাটি পিছিয়ে ২৭ মে দেয়া হয়েছিল, তা ফের পেছানো হয়েছে।
২৭ মে শুক্রবার অনুষ্ঠেয় ওই পরীক্ষাটি আগামী ১২ জুন রবিবার হবে বলে মঙ্গলবার এক তথ্য বিবরণীতে জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘অনিবার্য কারণে’ ২৭ মে অনুষ্ঠেয় এইচএসসি ও ডিআইবিএস পরীক্ষাগুলো ১২ জুন অনুষ্ঠিত হবে।
তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি সূত্র জানায়, ২৮ মে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পঞ্চম পর্বের ভোটের দিন থাকায় নির্বাচন কমিশনের অনুরোধে এই পরীক্ষাগুলো আরো পেছানো হয়েছে।
এখন ১২ জুন সকালের পালায় অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয়পত্র, লঘু সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, নাট্যকলা (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, অর্থনীতি ও বাণিজ্যিক ভূগোল দ্বিতীয় পত্র (ডিআইবিএস) বিষয়ের পরীক্ষা হবে।
রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), ইতিহাস দ্বিতীয় পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-১), ইতিহাস দ্বিতীয় পত্র (ঐচ্ছিক-২), গৃহ-ব্যবস্থাপনা ও শিশুবর্ধন এবং পারিবারিক সম্পর্ক (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র পরীক্ষা হবে বিকালের পালায়।
এই পরীক্ষাগুলো গত ২২ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রোয়ানুতে উপকূলীয় এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় তা ২৭ মে পিছিয়ে দেওয়া হয়েছিল। এখন ১২ জুন নতুন তারিখ হলো।
Related News
একাদশে ভর্তির ফল প্রকাশ, দুই ধাপে আসন পেল যত শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করা হয়েছে। শনিবারRead More
১৯ মার্চ থেকে শুরু হবে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
বৈশাখী নিউজ ডেস্ক: সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭Read More



Comments are Closed