Main Menu

সিলেটে জামায়াত-শিবিরের লিফলেটসহ ৫জন আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সিটির তৃতীয় তলার ২০২ নং কক্ষে ‘স্টার সিলেট অফসেট প্রিন্টার্স’ নামক ছাপাখানায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের বিপুল পরিমাণ লিফলেট, পোস্টার জব্দ করেছে পুলিশ। এছাড়াও ওই ছাপাখানার দুটি কম্পিউটারও জব্দ করা হয়েছে। এসময় ছাপাখানা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছেন- সাঈদ বক্ত চৌধুরী, সালমান আহমাদ, সুহেল আহমদ, মিসবাউল করিম ও মোনায়েম।

সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদ সংবাদ মাধ্যমকে জানান, স্টার সিলেট অফসেট প্রিন্টার্স নামক ছাপাখানায় জামায়াত-শিবিরের এবং সরকার বিরোধী উসকানিমূলক বিভিন্ন ধরনের পোস্টার, লিফলেট ছাপা হচ্ছে, এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

অভিযানে ছাপাখানা থেকে বিভিন্ন ধরনের উসকানিমূলক পোস্টার, লিফলেট জব্দ করা হয়েছে। এছাড়া ৫ জনকে আটক করা হয়েছে।

তিনি আরো জানান, স্টার সিলেট অফসেট প্রিন্টার্স থেকে ছাপাকৃত জামায়াত-শিবিরের পোস্টার, লিফলেট দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো।

Share





Related News

Comments are Closed