বৃহস্পতিবার ৩ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল
নিউজ ডেস্ক: পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষণা বাতিলের দাবিতে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্থানীয় দুই বাঙালিভিত্তিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
পার্বত্য গণশ্রমিক পরিষদ নামে আরেকটি সংগঠন এ হরতালের সমর্থন দিয়েছে। মঙ্গলবার সংগঠনটির আহ্বায়ক মো. রাসেল ইসলাম সাগর এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানান।
বিজ্ঞপ্তিতে তিনি সর্বাত্মকভাবে হরতাল সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলেও নিশ্চিত করেন।
সংশ্লিষ্টরা জানান, এর আগে ২২ মে কর্মসূচিটির ডাক দেয়া হলেও ওইদিন পবিত্র শবে বরাতের কারণে তা পিছিয়ে ২৬ মে করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহার ও ২০০১ সালের ভূমি আইন পুনঃবিবেচনার প্রতিবাদে বৃহস্পতিবার তিন পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হবে।
পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের পক্ষে আরেক পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়, পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি ও টোকেন বাণিজ্য যতদিন না পর্যন্ত বন্ধ হবে ততদিন এ অঞ্চলে রাষ্ট্রের প্রয়োজনে সেনাবাহিনী থাকতে হবে।
অন্যথায় সর্বোপরি সেনাবাহিনীর অনুপস্থিতিতে পার্বত্য এলাকা বিভিন্ন দেশের বিচ্ছিন্নতাবাদীদের স্বর্গরাজ্য ও নিরাপদ আস্তানায় পরিণত হবে। সেজন্য প্রধানমন্ত্রীর সেনাক্যাম্প প্রত্যাহারের ঘোষণা বাতিল করতে হবে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed