৫ দফা দাবীতে ম্যাটস’র প্রতীকী অনশন ও মানবন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ শিক্ষার ব্যবস্থা, কমিউনিটি ক্লিনিকে নতুন পদ সৃষ্টি সহ ৫ দফা দাবীতে সারা বাংলাদেশের ন্যায় সিলেট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এর শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানের নিচে প্রতীকী অনশন ও মানবন্ধন পালন করছে।
সিলেট মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের ৫ দফা দাবীর সাব কমিটির আয়োজনে এ কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীতে সিলেট ম্যাটস্ এর শিক্ষার্থীরা অংশ নেন। গত কয়েকদিনের মত প্রতীকী অনশন ও মানবন্ধন চলছে এবং চলবে। মঙ্গলবার অনশন চলাকালে ৫ দফা দাবী কমিটির সমন্বয়ক ডাঃ শিব্বির আহমদ বক্তব্য রাখেন। তিনি বক্তব্যে বলেন এ আন্দোলন শুধু সিলেট ম্যাটস্ এর শিক্ষার্থীদের নয়, সারা বাংলাদেশের শিক্ষার্থীর, ইন্টার্নী শিক্ষার্থী, বেকার ও পেশাজীবি ডিপ্লোমা চিকিৎসকদের দাবী। আমাদের এ দাবীগুলো অস্তিত্ব রক্ষার দাবি। আমাদের দাবীগুলো হল-
১। উচ্চ শিক্ষার ব্যবস্থা করা।
২। সরকারী চাকুরীতে ১০ম গ্রেডে উন্নীতকরণ।
৩। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানে পদ সৃষ্টি এবং পদায়ন।
৪। ইন্টার্ণী ছাত্র-ছাত্রীদের জন্য নীতিমালা গঠন এবং ভাতা প্রদান।
৫। আমাদের জন্য নতুন বোর্ড মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন।
এ দাবীগুলো আদায় না হওয়া পর্যন্ত প্রতীকী অনশন ও মানবন্ধন চলছে এবং চলবে। আমাদের দাবীর সাথে সিলেট ম্যাটস্রে ক্লাস ও পরীক্ষা বর্জন এবং প্রতিষ্ঠানের সামনে অবস্থান কর্মসূচী চলছে এবং চলবে। এ দাবীগুলো আদায় না হওয়া পর্যন্ত ৫ দফা কমিটির সমন্বয়ক ডাঃ শিব্বির আহমদ বাংলাদেশ ডিপ্লোমা এ্যাসোসিয়েশন এর সহযোগিতা চেয়েছেন। যাতে উক্ত আন্দোলনটি আরো বেগবান হয়। সিলেট ম্যাটস্ এর ৫ দফা দাবীর সাব কমিটির সভাপতি লব রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি তাহমিদ হোসেন নাঈম এবং সহ-সভাপতি জাকারিয়া শাকিম, আরো বক্তব্য রাখেন ৫ দফা দাবীর সাব কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান প্রমুখ।
Related News
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More
সিলেটের পরিকল্পিত উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা সিউক চেয়ারম্যান কয়েস লোদীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী ও আশপাশের এলাকার সুপরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং সময়োপযোগীRead More



Comments are Closed