Main Menu

মালনীছড়া উদ্ধার ও প্রশ্বস্থকরণ কাজের উদ্বোধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: লাক্কাতুরা বাগানের ভিতর দিয়ে প্রবাহিত সিলেটের অন্যতম প্রধান পানি নিষ্কাষনের পথ মালনীছড়া উদ্ধার ও প্রশ্বস্থকরণ কাজের উদ্বোধন করেছেন সিলেট সিটি করপোরেশনের ৬ নং ওয়ার্ড কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম।

মঙ্গলবার সকালে উদ্বোধনের পর লাক্কাতুরা চা ফ্যাক্টরির পেছনের অংশে দখল হয়ে যাওয়া মালনীছড়ায় এস্কেভেটর মেশিন দিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে সিলেট সিটি করপোরেশন।

এ সময় ছড়ার দখল হওয়া বিভিন্ন স্থান দেখিয়ে দেন কাউন্সিলর শামীম। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,‘ ছড়া উদ্ধার করা এখন সময়ের দাবী। দখল হওয়ার কারনে ছড়ার প্রস্থ কমে গেছে। যার কারনে সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় সিলেট নগরী। এখনই ছড়া উদ্ধার কার্যক্রমের উপযুক্ত সময়। ছড়া প্রশ্বস্থ হয়ে গেলে আগামীতে এই ছড়ার আশেপাশের এলাকায় জলাবদ্ধ হবে না।

উদ্ধারকার্যক্রমে উপস্থিত ছিলেন, লাক্কাতুরা চা বাগানের ব্যবস্থাপক সৈয়দ মাহমুদ হাসান, ভূমি বিষয়ক কর্মকর্তা এ এইচ এম জাফর চৌধুরী বুলবুল, সিলেট সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী সামসুল হক পাটোয়ারী, উপ-সহকারী প্রকৌশলী বিজিত চন্দ্র দে, ইউপি সদস্য রন বাহাদুর জুট, সাবেক সদস্য গুনধর গোয়ালা, ওয়ার্ড সচিব তিমির নাগ।

এছাড়া উপস্থিত ছিলেন, নজরুল ইসলাম, সামুসল হ৯ক, নাসির হোসেন দুদু, গোলাম কিবরিয়া জিতু, গোলাম শাহরিয়ার, লুৎফুর রহমান লিটু, কিবরিয়া আহমদ, ফাহিম আহমদ, ভপেলা লোহার, লিমন আহমদ প্রমূখ।

 

 

Share





Related News

Comments are Closed