Main Menu

গোলাপগঞ্জে হামলায় মহিলা-শিশু সহ আহত ৩

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের উত্তর রায়গড় গ্রামে জমি সংক্রান্ত বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলায় মহিলা ও শিশু সহ ৩ জন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ২২ মে রোববার সকালে। প্রতিপক্ষের হামলায় আহত মাওলানা কামাল উদ্দিন (৪০), তার স্ত্রী ফাতেমা আক্তার শিপু (২৪), শিশু ছেলে রাইয়ান আহমদ রাফি (১০ মাস) সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার ১১নং ওয়ার্ডে ও ৪র্থ তলার ৬নং ওয়ার্ডে এবং ৫ম তলার ২৩ নং ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, রোববার সকাল ১০টায় উত্তর রায়গড় গ্রামের মৃত মুফাজ্জিল আলীর ছেলে মাওলানা কামাল উদ্দিনের সাথে তার ভাইদের জমি ও সম্পদ সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া বাধে। বাক-বিতন্ডার এক পর্যায়ের তার ভাই ফয়জুর রহমান (৪৮), জয়নাল মিয়া (৪৫), সেলিম আহমদ (৩৫) ও বাবুল মিয়া (৩২) সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র নিয়ে কামাল উদ্দিনের উপর হামলা চালায়। তাদের হামলায় মাওলানা কামাল উদ্দিন রক্তাক্ত জখম হয়। তার আত্মচিৎকার শুনে স্ত্রী ফাতেমা আক্তার শিপু তাকে বাঁচাতে গেলে তার উপর হামলা চালায়। এ সময় তার কোলে থাকা শিশু সন্তানটি সহ সে আহত হয়। তাদের চিৎকার শুনে প্রতিবেশিরা এগিয়ে এসে হামলাকারীদের হাত থেকে তাদেরকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমান আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। মাওলানা কামালের মাথায় ৫টি সেলাই দেয়া হয়েছে এবং শরীরিরের বিভিন্ন স্থানে ফেলা জখম রয়েছে। তার স্ত্রী ও সন্তানের শরীরিরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ন রয়েছে।
উল্লেখ্য, এলাকার বিশিষ্ট মুরব্বী আব্দুর রাজ্জাক জিলানী, সোনা মিয়া, আজিম উদ্দিন, শহিদ চৌধুরী ও কুদরত আলী গং ব্যক্তিগণ সালিশ বৈঠক করে তাদের জমি-সম্পত্তি লিখিত ভাবে ভাগ বাটেয়ারা করেন দেন। এরপর হামলাকারীরা বিনা কারণে মাওলানা কামাল উদ্দিনের উপর হামলা চালিয়েছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed