Main Menu

কলারোয়া সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: কলারোয়া উপজেলার মাদরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এর গুলিতে অজিহার রহমান (৩৪) নামে এক যুবক আহত হয়েছে। শনিবার ভোরে কলারোয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ অজিহার রহমান কলারোয়া উপজেলার মাদরা গ্রামের বাসিন্দা।
মাদরা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার আবুল কাসেম জানান, ভোর রাতে এক যুবক অবৈধভাবে ভারত থেকে দেশে ফিরছিলেন বলে তিনি শুনেছেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে তার পায়ে লেগে আহত হয়।
সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরমান হোসেন জানান, খবর পেয়ে তিনি মাদরা সীমান্ত পরিদর্শন করে বিএসএফের ৭৬ ব্যাটালিয়নের সঙ্গে কথা বলেছেন। তবে, বিএসএফ গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করেছে।

Share





Related News

Comments are Closed