খালেদা জিয়ার উপর থেকে মামলা প্রত্যাহারের দাবি
আবু তাহির, প্যারিস থেকে: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার ফ্রান্সের বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি প্রদান ও দূতাবাসের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে মানবাধিকার সংগঠন উত্তরণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার সভানেত্রী মমতাজ আলোর নেতৃত্বে বিশ সদস্যের একটি প্রতিনিধি দল ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের হেড অফ কাউন্সিলার হযরত আলী খানের হাতে স্মারকলিপি তুলে দেন। এসময় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপি,র সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন আব্দুল্লাহ, ফ্রান্স বিএনপির সহ সভাপতি মনির খান, মুন্সিগঞ্জ পৌর বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ খোরশেদ মাদবর, রামপাল বিএনপি সভাপতি সফিকুল ইসলাম সৈকত, সাম্মী আক্তার লিপি, মশিউর রহমান, বুরহান উদ্দিন, উজ্জল দেওয়ান, মেহদী হাসান খান, আবু সুফিয়ান, আবুল বাসার, মোহাম্মদ মোজাম্মেল, কামাল হোসেন, জহির উদ্দিনসহ বিএনপি নেতারা।
স্মারকলিপি প্রদানের আগ মুহুর্তে দূতাবাসের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ফ্রান্স শাখার সভানেত্রী মমতাজ আলো বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে বাংলাদেশের গণতন্ত্রকে ধংশ করেছে বর্তমান সরকার। একইসাথে দেশনেত্রীকে গ্রেফতারের দুঃসাহস না দেখিয়ে অবিলম্বে সরকারকে মামলা প্রত্যাহারের হুঁশিয়ারি দেন তিনি ।সমাবেশ থেকে বিএনপির নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। বক্তারা বলেন, বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দিয়ে তাকে দুর্বল করা যাবে না। খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে কোনো নির্দেশ ছাড়াই প্রবাসে সকল দূতাবাস অচল করে দেয়া হবে। অবিলম্বে সকল নেতাকর্মীর নামে জারিকৃত গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারেরও দাবি জানান।
Related News
সৌদি প্রবাসী বাংলাদেশিদের জন্য সরকারের জরুরি বার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে বাংলাদেশি শ্রমজীবীদের প্রধান গন্তব্যস্থল সৌদি আরব। বর্তমানে প্রায় ৩৫ লাখ বাংলাদেশি কর্মরতRead More
আমিরাতে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বায়েজিদ রায়হান (২৭) ও সাইফুদ্দিনRead More



Comments are Closed