ফুলবাড়ীতে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা
মোস্তাফিজুর রহমান সুমন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে মঈনুল ইসলাম (১৭) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৯টায় মঈনুল ইসলাম মায়ের ওপর অভিমান করে নিজ শয়ন কক্ষের বর্গার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
জানা যায়, মঈনুল ইসলাম কাজে না গিয়ে সকাল থেকে মোবাইল ফোনে কথা বলাকে কেন্দ্র করে মায়ের সাথে বচসা হয়। পরে লোকজন জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
মঈনুল ইসলাম ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের মধ্যসুলতানপুর আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা মৃত মুক্তার হোসেনের ছেলে এবং পেশায় ট্রাক্টরের হেলপার।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ মোকসেদ আলী জানান, বৃহস্পতিবার সকাল ৯টায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। মঈনুলের আত্মহত্যার বিষয়ে তার পরিবার থেকে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed