ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে পরিবহন ধর্মঘট চলছে
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক পৌরসভা কর্তৃক ধার্যকৃত কর প্রত্যাহারের দাবিতে আবারও অটোটেম্পু–অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ডাকে গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে অনির্দিষ্ট কালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া পরিবহন ধর্মঘটে সিলেট-সুনামগঞ্জ ও সিলেট-ছাতক সড়কের গবিন্দগঞ্জ পয়েন্ট সহ আসপাশের এলাকায় বাস, সিএনজি-অটোরিক্সা, লেগুনা সহ সকল প্রকার যানবাহন চলাচলে বাধা দিয়েছে আন্দোলনকারীরা। ফলে দূর্ভোগের মধ্যে পড়ে ১৩ কিলোমিটার সড়ক পথ পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে ভুক্তভোগী যাত্রীদের। বিগত কযেকদিন যাবৎ সড়কে চলাচলকারি অটো-রিকশা, অটো-টেম্পু, বেবী-টেক্সি থেকে ছাতক পৌরকর্তৃপক্ষ নতুন ধার্যকৃত কর আদায় করে আসছেন। কর বন্ধের দাবিতে সুনামগঞ্জ জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ এক মাস ধরে আন্দোলন করে যাচ্ছে। কর্তৃপক্ষ পৌরট্যাক্স আদায় বন্ধ না করায় অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় সুনামগঞ্জ জেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed