ছাতকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাসপাতালে ৩ সহোদর
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে ভূমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে ৩ সহোদর চারদিন ধরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায় দক্ষিন খুরমা ইউনিয়নের ভুইগাঁও গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে আমির আলী জোর পূর্বক ভূমি দখল করে গৃহ নির্মান করে প্রতিপক্ষের ওপর নানা ভাবে নির্যাতন চালিয়ে আসছিল। গত ১৫ মে সকালে আমির আলী ও তার লোকজন প্রতিপক্ষ ওয়ারিছ আলীর পরিবারের ওপর হামলা চালায়। এতে ওয়ারিছ আলীর ছেলে গয়াছ মিয়া, তাজুল মিয়া, সমুজ আলী ছুরিকাঘাতে রক্তাক্ত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহতদের মামা চাঁন মিয়া বাদী হয়ে আমির আলী সহ ১১ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
আহতদের মামা চাঁন মিয়া জানান চিকিৎসকরা বলেছেন তারা সুস্থ হয়ে উঠলেও পঙ্গু হয়ে যাওয়ার আশংকা রয়েছে।
এ ব্যাপারে ছাতক থানার তদন্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান ঘটনাটি তদন্তাধীন রয়েছে। জড়িতদে বিরুদ্বে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
এ ঘটনায় অভিযুক্ত আমির আলীর সেলফোনে যোগাযোগ করা হলে হামলার ঘটনা স্বীকার করে বলেন ১ বছর ধরে সাড়ে ৩ ডিসিমেল জায়গা না দেয়ায় সংঘর্ষ বাধে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed