Main Menu

জামায়াত ক্যাডার ফোকনের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা দাবি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জামায়াত ক্যাডার নজরুল ইসলাম ফোকন ওরফে কিরণের কারনে অতিষ্ট দক্ষিণ সুরমার মোগলাবাজারের হবিনন্দীবাসী। এলাকাবাসী তাদের জানমাল ও ইজ্জত আব্রæ রক্ষায় জামায়ত ক্যাডার নজরুলের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন।
মঙ্গলবার (১৭মে) দুপুরে সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এলাকাবসী এ দাবি জানান। সিলেট সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের হবিনন্দীর জুনেদ আহমদের বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়। সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে ণিখিত বক্তব্য পাঠ করেন এলাকার বিশিষ্ট মুরব্বি ফারুক মিয়া।
সংবাদ সম্মেলনে এলাকাবাসী অভিযোগ করেন মোগলাবাজার থানাধীন পশ্চিমভাগ নোয়গাওঁয়ের মৃত সিরাজুল ইসলামের পুত্র নজরুল ইসলাম ফোকন ওরফে কিরন। সে প্রকাশ্যে জামায়াতে ইসলামীর ক্যাডার ও সন্ত্রাসী। হবিনন্দী গ্রামে তার মা ও খালার রয়েছে মৌরসী সত্ব। এ নিয়ে তার মা ও খালার মধ্যে বিরোধ চরমে হয়ে উঠলে এলাকাবাসী তা মীমাংসা করে দেন এবং লিখিত সালিশনামার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করে দেন। এর পর থেকে নজরুল ইসলাম ফোকন ওরফে কিরণ স্থানীয় মুরব্বি ও গন্যমান্য ভক্তিবর্গের বিরুদ্ধে উঠে পড়ে লাগে। নানা নাটকীয় ঘটনার অবতারনা করে এলাকাবাসীকে হয়রানী করতে শুরু করে। সংবাদ সম্মেলনে নজরুলকে মদ্যপ ও অসামাজিক আখ্যায়িত করে বলা হয় তার স্কুল তাওহীদ একাডেমীকে সে মদপান ও অসামাজিক কার্যকলাপের আখড়ায় পরিণত করেছে। রাতভর সে মদ ও নারী নিয়ে এ স্কুলে সময় কাটায়। গ্রামবাসীর অভিযোগ গত ১৮মার্চ গ্রামের ইসলামী জলসায় সে মদ্যপ অবস্থায় হামলা করে জলসার মাইক বন্ধ করে দেয়। এর প্রতিবাদ করলে নজরুল নিজে তার স্কুলে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি মাটিতে ছিড়ে ফেলে এলাকাসীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে। পুলিশ ও আওয়ামী লীগ নেতারা সরেজমিন তদন্ত করলে এটা তার সাজানো নাটক বলে প্রমানিত হয়। তারা বলেন নজরুলের কারনে এলাকার মহিলারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন না। এমনকি মসজিদের ইমামও নিরাপদ নন। সে ২০১১ সালে পুলিশের গাড়ি ভাঙ্গার টার্জশিটভুক্ত আসামী। সে বারবার তার নাম বদলে অত্যন্ত পটু। বিভিন্ন সময়ে বিভিন্ন নামে আইডিকার্ড ও পাসপোর্ট বানিয়ে ভিন ভিন্ন পরিচয়ে অপরামূলক কর্মকান্ডের শাস্তি থেকে রেহাই পেয়ে যায়। তার নির্যাতন নিপীড়ন থেকে তার আপন বোনও রক্ষা পায়নি। স¤প্রতি বোনের দায়ের করা মামলায় সে কারাভোগও করে।
এলাকাবসী তাদের সামাজিক শৃংখলা ও মূল্যবোধ রক্ষায় জামায়াত ক্যাডার নজরুল ইসলাম ফোকন ওরফে কিরণের বিরুদ্ধে প্রতিরোধমূলক আইনে ব্যবস্থা গ্রহনে বর্তমান সরকার কর্তপক্ষের নিকট জোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বি আব্দুল মান্নান,আব্দুল জলিল ময়না, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান, স্থানীয় মসজিদের মুতাওয়াল্লী তমজিদ আলী,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক ছয়েফ খান,ফজলুর রহমান,রিয়াজ উদ্দিন,বাবুল আহমদ,আব্দুল বাসিত,শাহীন আহমদ,ফয়েজ উদ্দিন পলাশ, আব্দুস সালাম উজ্জল, জামাল উদ্দিন প্রমূখ।

Share





Related News

Comments are Closed