ডিভি লটারির আবেদন করার নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: বৈধ পন্থায় আমেরিকা যাওয়ার সপ্ন অনেকেরই। সেই সপ্নপূরনের পথে আরেকধাপ ডাইভার্সিটি ভিসা বা ডিভি লটারি। প্রতি বছরের মত এবারো যুক্তরাষ্টের পররাষ্ট মন্ত্রনালয় আয়োজন করেছে ডাইভার্সিটি ভিসা বা ডিভি-২০১৭ কর্মসূচী।
ডিভি লটারির আবেদন করার নিয়ম
প্রতিবছর বিভিন্ন দেশের প্রায় ৫৫০০০ লোক লটারীর মাধ্যমে এই ভিসা কর্মসূচীর আওতায় আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পায়।এই ভিসার জন্য আবেদন করতে কোনো ফি দিতে হয় না। শুধু ডিভি বিজয়ীদের ভিসা গ্রহনের সময় নির্ধারীত ফি দিতে হয়।
আবেদন করার সময় যা যা পূরন করতে হবেঃ
ডিভি ওয়েবসাইটের https://www.dvlottery.state.gov/ নির্ধারিত আবেদনের ফরমে লিম্নলিখিত জিনিসগুলো সতর্কতার সহিত পূরন করবেনঃ
১। আবেদনকারীর পুরোনাম
২। জন্মতারিখ
৩। জন্মস্থান ( প্রার্থী যে শহরে/জেলায় জন্মগ্রহন করেছে/জন্মনিবন্ধন কার্ডে যা উল্লেখ আছে)
৪। দেশ
৫। আবেদনকারীর ছবি
৬। পুর্ণঠিকানা
৭। বর্তমানে যেই দেশে বসবাস করছেন।
৮। ফোন নম্বর ( যদি থাকে)
৯। ই-মেইল এড্রেস ( যদি থাকে)
১০। সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যাতা
১১। বৈবাহিক অবস্থা
১২। সন্তানের সংখ্যা ( সন্তানের বয়স ২১ বছরের নিচে হলে )
১৩। স্বামী/ স্ত্রী সংক্রান্ত তথ্য (আবেদনকারী স্বামী হলে এই অংশে স্ত্রীর তথ্য দিতে হবে)
১৪। সন্তান সংক্রান্ত তথ্য
একজন আবেদনকারী একটির বেশি আবেদন করতে পারবেন না। তবে স্বামী-স্ত্রী পৃথকভাবে দুইটি আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সফল্ভাবে সম্পন্ন হলে একটি “কনফার্মেশন নাম্বার” সহ আবেদনকারীর নাম ও জন্মসাল দেখানো হবে। ডিভির পরবর্তি ধাপের জন্য এই তথ্যগুলো সংরক্ষন করে রাখা জরুরী।পরবর্তি সময়ে অনলাইনে ভিসা প্রাপ্তি কিংবা স্ট্যাটাস জানতে এই তথ্যসমুহের দরকার হবে।
Related News
কৃষি ও পর্যটন খাতে ৯ হাজার কর্মী নিবে ইতালি
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কৃষি ও পর্যটন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় আরও ৮Read More
সরকারিভাবে শ্রমিক নেবে ব্রুনাই, আবেদনের শেষ সময় ১৫ মে
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এরRead More



Comments are Closed