সুনামগঞ্জে আ.লীগের ৩ হাজার নেতাকর্মীর বিএনপিতে যোগদান
সুনামগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ ৫ আসনে (ছাতক-দোয়ারাবাজার) আওয়ামীলীগের ৩ হাজার নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। এ উপলক্ষে শুক্রবার বিকাল ৪টায় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানীপুর বাজারে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুনসেফ আলীর আহবানে ও দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগ নেতা এমরাজ তালুকদারের নেতৃত্বে সুনামগঞ্জ ৫ আসন-ছাতক ও দোয়ারাবাজারের ৩ হাজার আওয়ামীলীগ নেতাকর্মী ধানের তোরা হাতে নিয়ে বিএনপিতে যোগদান করেন। এসময় দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়ন বিএনপি নেতা আব্দুস ছোবাহানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন-এমরাজ তালুকদার, মওলানা মাহমুদ,তাজুদ আলী,নুরু মিয়া,সিরাজ মিয়া,এখলাছুর রহমান,আতাউর রহমান, ফরাস উদ্দিন,জয়নাল আবেদিন,শাহ আলম ,মনিরুল ইসলাম,আব্দুস শহিদ প্রমুখ।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed