Main Menu

সিলেট পোস্ট অফিস কর্মকর্তা-কর্মচারীদের হুমকি

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট হেড পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের অপহরন ও প্রাণ নাশের হুমকি দিয়েছে হকার ও শ্রমিক লীগ নামধারীরা। ফলে চরম নিরাপত্তাহীন সিলেট হেডপোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীরা। এ ঘটনায় মঙ্গলবার সিলেট কোতোয়ালী মডেল থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।
অভিযোগে প্রকাশ, শ্রমিকলীগ ও হকারলীগসহ একটি স্বার্থান্বেষী মহল সিলেট হেড পোস্ট অফিসের ফটক ও সামনের ফুটপাত ভাসমান দোকানীদের কাছে অলিখিত লীজ দিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। ফলে সিলেট হেড পোস্ট অফিসের সার্বিক নিরাপত্তা বিঘিœত হওয়ার আশংকা দেখা দেয়। এ কারনে পোষ্ট অেিফসের কর্মকর্তা কর্মচারীরা ভাসমান সবজি ও পেয়াজ ব্যবসায়ীদের গেইট ও সামনের ফুটপাতে দোকান বসাতে বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে হকার ও শ্রমিকলীগ নামধারী চাঁদাবাজরা। তারা গত সোমবার (৯ মে) দলবদ্ধ হয়ে পোষ্ট অফিসে হানা দেয় এবং আর্মগার্ড আব্দুল মুহিতসহ কর্মকর্তা কর্মচারীদের অপহরন করে নেয়ার হুমকি দেয়। তাদের এ হুমকিতে ডাকঘরের কর্মকর্তা-কর্মচারীরা নিরাপত্তাহীন হয়ে পড়েন। অনেকে প্রাণভয়ে কর্তব্য পালনে অফিসে আসতে পারছেন না। তাই সিলেট হেড পোস্ট অফিসের কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা চেয়ে মঙ্গলবার (১০ মে) সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি সাধারন ডায়েরী (নং ৫৮৮) করা হয়েছে। সিলেট প্রধান ডাকঘর পরিদর্শক (শহর) মোঃ মতিউল ইসলাম এ সাধারন ডায়েরী করেন ।
এর আগেও সিলেট হেড পোস্ট অেিফসের নিরাপত্তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীরা সামনের ফুটপাত ও ফটক থেকে ভাসমান হকারদের সরিয়ে নিতে সিলেটের জেলা প্রশাসক ও এসএমপি কমিশনারের কাছে পরপর ৬ বার আবেদন জানিয়েছেন। কিন্তু অজ্ঞাত কারনে হকার উচ্ছেদ ও সিলেট হেডপোস্ট অফিসের নিরাপত্তা নিি শ্চত করা হচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code