সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের স্মারকলিপি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজি: নং বি-১৪১৮ এর সভাপতি ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক সহ অন্যান্য নেতৃবৃন্দের উপর দক্ষিণ সুরমা থানায় দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও সিলেট কোম্পানীগঞ্জ সড়ক সংস্কারের দাবীতে বৃহস্পতিবার জেলা প্রশাসক বরাবরে স্মারক লিপি প্রদান করেন সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
স্মারকলিপিতে উলিখিত ৪ দফা দাবি সহ ইতিপূর্বে যে সব দাবীনামা প্রদান করা হয়েছে তা ১৫ মে এর মধ্যে বাস্তবায়ন না হলে পরদিন ১৬ মে সোমবার ভোর ৬টা থেকে সিলেট জেলার সর্বস্থরের পরিবহন শ্রমিকরা অনির্দিষ্ট কালের জন্য পরিবহন ধর্মঘট পালন করবে বলে উলেখ করা হয়।
স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের কার্যকরী সভাপতি দিলু মিয়া, সহ সভাপতি রুনু মিয়া মঈন, মতছির আলী, সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ, সাংগঠনিক সম্পাদক তেরা মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক আবুল হাসনাত, সহ সাধারণ সম্পাদক শাহ জামাল আহমদ, দপ্তর সম্পাদক সামছুল হক মানিক, সহ কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আইয়ূবুর রহমান, আম্বরখানা শাখার সভাপতি ও সদস্য সচিব সৈয়দ জুবের আলী, সহ সম্পাদক মো. মোস্তাক খান প্রমূখ।
Related News
সিলেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ১
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাবRead More
কিশোরগঞ্জের ইটনায় কিশোর হত্যা, সিলেটে গ্রেফতার ২
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় খেলাধুলাকে কেন্দ্র করে নাঈম মিয়া (১৭) হত্যাRead More



Comments are Closed