Main Menu

সিলেটে জামায়াতের হরতাল চলছে

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা ২৪ ঘণ্টার হরতাল চলছে। বৃহস্পতিবার (১২ মে) ভোর ৫টা থেকে শুরু হওয়া এ হরতাল চলবে শুক্রবার (১৩ মে) ভোর ৫টা পর্যন্ত।
জামায়াতের হরতালকে কেন্দ্র করে সিলেটজুড়ে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। নগরীর গুরুত্বপূর্ণ স্থানসহ মোড়ে মোড়ে রাখা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। হরতালকে কেন্দ্র করে পিকেটিংসহ যেকোনো ধরণের পরিস্থিতি সামাল দিতে তারা প্রস্তুত রয়েছেন। তবে, বিগত কয়েকটি হরতালের মতো এই হরতালেও মাঠে দেখা যায়নি জামায়াত-শিবিরের নেতাকর্মীদের। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত সিলেট নগরীর কোথাও পিকেটিং বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নগরীতে স্বাভাবিকভাবেই যান চলাচল করছে। নগরীতে দোকানপাটও খুলেছে। তবে বড় বিপনীবিতানগুলো বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১০ মে) দিবাগত মধ্যরাতে ফাঁসির পরপরই জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে হরতালের ঘোষণা দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code