অনন্ত বিজয় দাশ হত্যার একবছর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিজ্ঞান লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যার এক বছর পূর্ণ হচ্ছে আজ (বৃহস্পতিবার)। অনন্ত হত্যার এক বছর পূর্তিতে বৃহস্পতিবার সিলেটে ‘অনন্ত স্মরণ’ অনুষ্ঠানের আয়োজন করেছে সিলেট গণজাগরণ মঞ্চ। বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সিলেট গণজাগরণ মঞ্চের এই সংগঠকের স্মরণানুষ্ঠানে থাকবে আলোচনা পর্ব, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় অনন্ত বিজয় হত্যার বিচার দাবিতে মশাল মিছিল।
প্রতিবাদী সংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবে- চর্যাপাঠ, ছন্দনৃত্যালয়, মৃত্তিকায় মহাকাল, থিয়েটার মুরারীচাঁদ, তারুণ্য, নগরনাট ও উদীচী, সিলেট।
এই আয়োজনে সিলেটের সকল প্রগতিশীল মানুষকে উপস্থিত থাকার আহŸান জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য, গত বছরের ১২মে নগরীর সুবিদবাজারে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় অনন্ত বিজয় দাশকে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed