সিলেটে তীব্র তাপদাহ : অতিষ্ঠ জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: : গত কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে ওঠেছে সিলেটের নগরজীবন। গতমাসে ধারাবাহিক বৃষ্টি হলেও মে মাসের শুরু থেকেই বৃষ্টির দেখা নেই সিলেটে। ভ্যাপসা গরমের কারণে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। গরমের সাথে বিদ্যুৎহীনতা ও নগরীর সড়কে তীব্র যানজট এই দুর্ভোগকে আরো বাড়িয়ে তুলেছে।
সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার সিলেট সর্বোচ্চ তাপমাত্রা ছিলাে ৩৫ ডিগ্রী সেলসিয়াস। মঙ্গলবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৫.৬ ডিগ্রী সেলসিয়াস। তাপদাহ আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
গরমে জীবিকার তাগিদে ঘর থেকে বের হওয়া নিম্ন আয়ের মানুষদের যেন ভোগান্তির অন্ত নেই। বুধবার বেলা ১০টায় শিবগঞ্জ বাজারে কথা হয় ইসমাইল মিয়ার সাথে। ইসমাইল মিয়া দিন মজুরের কাজ করেন। প্রতিদিনই কাজ খুজতে তাকে প্রচন্ড রোদের মধ্যে দাড়াতে হয় সিলেট-তামাবিল সড়কের শিবগঞ্জ পয়েন্টে।
ইসমাইল জানান, তীব্র গরমের কারণে কাজ করতে খুবই কষ্ট হয়। কাজ না করলে খাব কিভাবে? পেটের দায়ে রোজ কাজে এলেও প্রতিদিন কাজ না থাকায় প্রায়ই কাজ না পেয়ে বাড়ি ফিরে যেতে হয়।
শাহপরান এলাকায় কথা হয় সিএনজি অটোরিকসা চালক সুমন আহমেদের সাথে তিনি জানান, তীব্র গরমের কারনে শার্ট খুলে টি শার্ট পরে অটোরিক্সা চালাতে হচ্ছে।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed