Main Menu

সিলেেটে নিজামীর গায়েবানা জানাজা অনুস্টিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রখর রোদ উপেক্ষা করে অশ্রসজল উপস্থিতি ও বেদনাবিধূর পরিবেশের মধ্য দিয়ে সিলেট নগরীর ঐতিহাসিক সরকারী আলিয়া মাদরাসা ময়দানে সম্পন্ন হলো আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা। বেলা ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও জোহরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে দলে দলে মুসল্লীগন আলিয়া মাদরাসা ময়দানে সমবেত হতে শুরু করেন। জামায়াতে ইসলামী, ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার হাজার হাজার মানুষের উপস্থিতিতে বেলা ২টার আগেই আলিয়া ময়দান লোকে লোকারণ্য হয়ে যায়।
জানাজার পুর্বে সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দের হৃদয়গ্রাহী বক্তব্য উপস্তিত মুসল­ীগনকে অশ্রসজল করে তোলে। এক পর্যায়ে কেউ কেউ হাউমাউ করে কান্নায় ভেঙ্গে পড়েন। এসময় আলিয়া ময়দানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়।
বেলা আড়াইটায় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী।
জানাজা পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতৃবৃন্দ বলেন, কোন অপরাধ নয়, জাতিকে নেতৃত্বশূন্য করতেই আদর্শিক কারনেই আমীরে জামায়াতকে শহীদ করা হয়েছে। বাংলাদেশের সবুজ ভু-খন্ডে কোরআনের সমাজ বিনির্মানের মধ্য দিয়ে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যার বদলা নেয়া হবে। ইনশাআল­াহ। স্বাধীনতার ৪৫ বছর পর কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে অবিচার চালিয়ে বিশ্ববরন্যে আলেম মাওলানা নিজামীকে হত্যা করা হয়েছে, তাঁর দীর্ঘ জীবনে একজন মানুষকে গালি দেয়ারও কোন অভিযোগ নেই। ক্ষমতার জোরে ত্রুটিপূর্ণ ও একপেশে অন্যায় বিচারেরর ন্যায়ভ্রষ্ট রায়ে শহীদ মাওলানা নিজামী, শহীদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান ও শহীদ আব্দুল কাদের মোল্লাদের হত্যা করা যেতে পারে। কিন্তু তাদের রেখে যাওয়া আদর্শকে হত্যার সামর্থ কারো নেই। যে মাটিতে বিশ্ব ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের রক্ত ঝরেছে সেই মাটিতে ইসলামী বিপ্লব হবেই হবে ইনশাআল­াহ। শোক কে শক্তিতে পরিণত করে দ্বীনের কাজ সঠিকভাবে আঞ্জাম দেওয়ার মাধ্যমে শহীদ মাওলানা নিজামীদের রক্তের বদলা নিতে ইসলামী আন্দোলনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে। আমীরে জামায়াতকে বিচারিক হত্যার প্রতিবাদে জামায়াত কেন্দ্র আহুত বৃহস্পতিবার থেকে ২৪ ঘন্টার সর্বাত্মক ও শান্তিপূর্ণ হরতাল পালনের জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানান তারা।
দেশব্যাপী আওয়ামী সরকারের বিচারিক হত্যাকান্ডের শিকার হয়ে শাহাদাতবরনকারী আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজার অংশ হিসেবে বুধবার সিলেট জেলা ও মহানগর জামায়াতের যৌথ উদ্যোগে সরকারী আলিয়া মাদরাসা মাঠে উক্ত জানাজা অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ-এর পরিচালনায় অনুষ্ঠিত জানাজাপুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিনের আমীর মাওলানা হাবীবুর রহমান, কেন্দ্রীয় সজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান ও ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র্রীয় প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন-বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, সিলেট জেলা দক্ষিনের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ, জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যাক্ষ সৈয়দ ফয়জুল­াহ বাহার, সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীন, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমূল ইসলাম, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, লালাবাজার ইউপি চেয়ারম্যান পীর মোঃ ফয়জুল হক, সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী, মো: আব্দুর রব, লেবার পার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগরী সভাপতি মাসুক আহমদ, সেক্রেটারী আব্দুল­াহ আল মাহমুদ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিবির সভাপতি নাসিম আহমদ, সিলেট জেলা পূর্ব শিবির সভাপতি হাবিবুল­াহ দস্তগীর ও জেলা পশ্চিম সভাপতি সাফাত রহমান প্রমুখ।
সিলেট বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান বলেন- আমীরে জামায়াতের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগ মিথ্যা, ভিত্তিহীন, কাল্পনিক, বানোয়াট। এমন অভিযোগে মৃত্যুদন্ড তো দুরের কথা একদিনের সাজাও দেয়া যায়না। শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিচারের নামে নিরপরাধ আমীরে জামায়াতকে শহীদ করা হয়েছে। ইতিহাসের শ্রেষ্ট মানবতাবাদী আদর্শবান সৎ ও সুনাগরিকদেরকে যারা কথিত মানবতাবিরোধী অপরাধী বানিয়ে হত্যা করেছে ইতিহাস তাদের কখনো ক্ষমা করবেনা।
সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন- কথিত মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে এদেশ থেকে ঈমানদার, দ্বীনদার নেতৃত্ব, ইসলাম ও ইসলামী আন্দোলনকে নির্মুল করতেই একের পর এক জাতীয় নেতৃবৃন্দকে শহীদ করা হচ্ছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের উপর ইতিহাসের নির্মম ও নিষ্টুর জুলুম-নিপীড়ন চালানো হচ্ছে। কিন্তু ইসলামী আন্দোলনের কর্মীরা শুধুমাত্র আল­াহর সান্নিধ্য লাভের আশায় সকল নির্যাতন সহ্য করে যাচ্ছে। দেশপ্রেমিক জনতাকে হত্যা করে জাতিকে মেধাশুণ্য করার ঘৃন্য রাজনীতি জাতির জন্য মঙ্গলজনক নয়। স্বাধীনতার ৪৫ বছরে যে মানুষটির বিরুদ্ধে একটা দুর্নীতি তো দুরের কথা কোন মানুষকে গালি কিংবা হুমকী দিয়েছেন এমন অভিযোগ করা হয়নি। অথচ মিথ্যা বানোয়াট অভিযোগে সেই নেতাকে হত্যা শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য বেদনাদায়ক। আমরা শোকাহত তবে বিচলিত নই। খোদার জমিনে তাঁর দ্বীনকে বিজয়ী করতে আমরা আমাদের অবস্থান থেকে এক চুলও নড়বো না। আমরা মজলুম তাই আমাদের বিচারের ভার মহান আল­াহর কাছেই দিলাম। এই বিচারই শেষ বিচার নয়। জনতার আদালতে একদিন সকল হত্যাকান্ডের বিচার হবেই হবে ইনশাআল্লাহ।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code