সিলেটে নিজামীর গায়েবানা জানাজা বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন- কথিত মানবতাবিরোধী অপরাধ নয় ইসলামী আন্দোলনে নেতৃত্ব দেয়ার অপরাধেই বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা সাবেক সফল শিল্পমন্ত্রী আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারের নামে শহীদ করা হয়েছে। বাংলার সবুজ জমিনে কোরআনের সমাজ বিনির্মানের মাধ্যমে শহীদ মাওলানা নিজামী হত্যার বদলা নেয়া হবে। ইনশাআল্লাহ।
মঙ্গলবার মধ্য রাতে সিলেট জামায়াত প্রেরিত এক বিবৃতিতে উপরোক্ত কথা বলা হয়। একই সাথে বুধবার বেলা ২টায় সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা ময়দানে শহীদ মাওলানা নিজামীর গায়েবানা জানাজায় অংশ গ্রহনের জন্য সিলেটের সর্বস্থরের তৌহিদী জনতার প্রতি আহবান জানান তারা।
বিবৃতি প্রদান করেন সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সিলেট জেলা দক্ষিনের আমীর মাওলানা হাবীবুর রহমান ও সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ এবং সিলেট জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসাইন খান ও সেক্রটারী মাওলানা ইসলাম উদ্দিন প্রমুখ।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed