Main Menu

যুদ্ধাপরাধী নিজামীর ফাঁসি কার্যকর

বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের ইসলামীর আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে। ১০ মে মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দড়িতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।
১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে পঞ্চম ব্যক্তি হিসেবে ফাঁসি কার্যকর করা হল এই জামায়াত নেতার।
এর আগে মঙ্গলবার রাত ১০টা ১৫ মিনিটে আজই নিজামীর ফাঁসি কার্যকরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিজামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেননি বলেও জনান স্বরাষ্ট্রমন্ত্রী।
রাত ১০টার দিকে ঢাকার জেলা প্রশাসক মো. সালাউদ্দিন এবং সিভিল সার্জন আবদুল মালেক মৃধাকে কারা অভ্যন্তরে ঢুকতে দেখা যায়। এরপর রাত ১১টার দিকে কারাগারে প্রবেশ করেন ভারপ্রাপ্ত আইজি প্রিজন। নিজামীর মৃত্যুদণ্ড কার্যকরের সময় তারা সেখানে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে এই প্রথম মূলধারার একটি দলের প্রধানকে ৪৫ বছর আগে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসি দেয়া হলো।
মাওলানা নিজামী নিজেকে নির্দোষ দাবি করেছেন।
জামায়াত বলছে, রাজনৈতিক কারণেই মাওলানা নিজামীসহ দলটির নেতাদের যুদ্ধাপরাধের মামলায় দণ্ড দেয়া হচ্ছে। ১৯৭১ সালে তারা বাংলাদেশ সৃষ্টির বিরোধিতা করলেও কোনো অপরাধের সাথে তাদের নেতারা জড়িত ছিলেন না।
তবে সরকারের দাবি, স্বচ্ছ বিচার প্রকিয়ার মাধ্যমেই ট্রাইব্যুনাল রায় দিচ্ছে।
মতিউর রহমান নিজামী হচ্ছেন জামায়াতের চতুর্থ নেতা ১৯৭১ সালে যুদ্ধাপরাধের মামলায় যার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো।
এছাড়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও একই অভিযোগে গত বছর ফাঁসি দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed