কমলগঞ্জে সাধারণ সদস্য পদে ২ রিক্সাচালক
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় একই ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২ রিক্সাচালক প্রার্থী হয়েছেন। জানা যায়, ৪নং শমশেরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নওসাদ মিয়া ও ইজ্জাদ মিয়া নামে ২ জন প্রার্থী হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) মনোনয়ন পত্র যাচাই বাচাই শেষে তাদের দুজনের প্রার্থীতা বৈধ বলে ঘোষিত হয়।
শমশেরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আলাপকালে সদস্য প্রার্থী রিক্সাচালক নওসাদ মিয়া ও ইজ্জাদ মিয়া বলেন, মৌলিক অধিকার আছে বলে ইউপি সদস্য পদে নির্বাচন করছি। তাছাড়া দরিদ্র রিক্সাচালক বলে আগে ইউপি সদস্যদের কাছে নানাভাবে হয়রানীর শিকার হয়েছি। তাই এবার আমরা সদস্য পদে নির্বাচন করছি। আশা করছি দরিদ্র ও অবহেলিত এলাকাবাসী ভোট দিলেই দুইজনেই নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed