কমলগঞ্জে নির্বাচিত হচ্ছেন সন্ধ্যা রানী সিনহা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : আগামী ২৮ মে ৫ম দফা অনুষ্ঠেয় ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়নের ৩নং সংরক্ষিত মহিলা সদস্য পদে (৭, ৮ ও ৯ নং ওয়ার্ড) একমাত্র প্রার্থী ছিলেন সন্ধ্যা রানী সিনহা। গত ৪ মে বুধবার মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে তার প্রার্থীতা বৈধ ঘোষিত হয়েছে। ফলে তিনি এ আসনে বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
আদমপুর ইউনিয়নের রিটার্নিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার মোঃ ফরহাদ হোসেন বলেন, আদমপুর ইউনিয়নের সংরক্ষিত ৩নং নারী আসনে একক প্রার্থী ছিলেন সন্ধ্যা রানী সিনহা। আগামী ১২ মে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১৩ মে প্রতীক বরাদ্দের পর তাকে নির্বাচিত ঘোষনা করা হবে। গত ২ মে সোমবার তিনি মনোনয়ন দাখিল করেছেন। এ পদের জন্য আর কোন প্রার্থীর মনোনয়ন জমা পড়েনি।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed