Main Menu

ঝিনাইদহে ডিপ্লোমা ছাত্র পরিষদের মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধি: বাংলাদেশ ডিপ্লোমা ছাত্র পরিষদের ডাকে সারা দেশ ব্যাপী ৩দিন মানববন্ধনের কর্ম সুচি মোতাবেক বৃহস্পতিবার ছিল মানববন্ধনের শেষ দিন। বৃহস্পতিবার সকাল ১০টা হলে ১১টা এক ঘণ্টা ব্যাপী ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীরা বাংলাদেশ ডিপ্লোমা ছাত্র পরিষদের উদ্দোগে ৪ দফা দাবীতে ঝিনাইদহ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সামনে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের পাশে মানববন্ধন পালন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ছাত্র পরিষদের ঝিনাইদহ জেলার সভাপতি মাহবুব রহমান পাপন, সহ সভাপতি সোহাগ হোসেন, সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, সহ সাধারণ সম্পাদক সাগর শেখ, অরণি আখতার, জান্নাতুল ফেরদৌস, শায়ন্তী, জমিরুল ইসলাম, শিপন হোসেন মনজুর হোসেন প্রমুখ।
মানব বন্ধনে বক্তাগন বলেন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্র ছাত্রীদের পাশ শেষে জাতীয় বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ দিতে হবে। বাংলাদেশর সকল এ টি আই এর সকল ছাত্র ছাত্রীদের উপবৃত্তি প্রদান করতে হবে সেই সাথে সরকার কর্তৃক ঘোষিত ডিপ্লোমা কৃষিবিদদের দ্বিতীয় মর্যাদা কাগজে কলমে প্রদান করতে হবে।

Share





Related News

Comments are Closed