Main Menu

মাত্র আড়াই হাজার টাকায় স্মার্টফোন!

বৈশাখী নিউজ ডেস্ক: গ্রাহকদের মাত্র আড়াই হাজার টাকায় স্মার্টফোন দিচ্ছে গ্রামীণফোন। স্বল্পমূল্যে এ স্মার্টফোন গ্রাহকদের হাতে তুলে দিতে গ্রামীণফোনকে সহযোগিতা করছে লাভা আইরিস ও ওকাপিয়া আলো।
মাত্র ২ হাজার ৫৯৫ টাকায় মিলবে ওকাপিয়া আলো মডেলের এ ফোনটি। ২ মে সোমবার রাজধানীর একটি হোটেলে ফোন দুটির উদ্বোধন করেন গ্রামীণফোনের সিএমও ইয়াসির আজমান।
এছাড়াও ভারতের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান লাভার আরও একটি ফোন এসেছে গ্রামীণফোনের ব্যানারে। ফোনটির মডেল লাভা আইরিস ৫০৫। ফোনটির মূল্য ২ হাজার ৯৪৫ টাকা।
লাভা আইরিস ৫০৫ ফোনটিতে ৪ ইঞ্চির ডিসপ্লের সঙ্গে ৫১২ মেগাবাইট র‌্যাম আছে। ১.৩ গিগাহার্টজ ডুয়েল কোর প্রসেসর, ৪ জিবি বিল্ট ইন মেমোরি। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনের মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির র‌্যাম ৫২১ মেগাবাইট।
নতুন ফোন দুইটি ক্রয়ের সঙ্গে গ্রামীণফোনের গ্রাহকরা অফার হিসেবে পাবেন মাত্র ২৫ টাকায় ১০০ জিপি-জিপি মিনিট, বিনামূল্যে ১০০ এসএমএস ও ৫০০ মেগাবাইট ইন্টারনেট ডাটা। একজন ক্রেতা স্মার্টফোন কেনার ১০ মাসের মধ্যে সর্বোচ্চ ১০ বার এই অফার কিনতে পারবেন। GPPHONE টাইপ করে ৫০৫০ নম্বরে এসএমএস করে উক্ত সুবিধা উপভোগ করা যাবে।
এদিকে ওকাপিয়া আলো নামের মডেলের স্মার্টফোনটিতে ৩ দশমিক ৫ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে ১.০ গিগাহার্টজের ডুয়েল কোর প্রসেসর রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির ব্যাটারি ১৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের। র‌্যাম ৫১২ মেগাবাইট। বিল্টইন মেমোরি আছে ৪ জিবি।
ভিডিও কল, ওয়াইফাই, থ্রিজি নেটওয়ার্কসহ স্মার্টফোনের সব কাজ করা যাবে এই ফোনটিতে। অ্যানড্রয়েডের ৪.৪ কিটক্যাট ভার্সনে ফোনটি পরিচালিত হবে।
অ্যানড্রয়েড ৪.৪ কিটক্যাট অপারেটিং সিস্টেমে ফোনটি পরিচালিত হবে। দুই মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে। ফোনটিতে ১৪০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। সোনালি ও কালো রঙে ফোনটি পাওয়া যাবে।
গ্রামীণফোনের গ্রাহকরা এই ফোনগুলো কিনলে পাবেন বিশেষ সুবিধা। ফোন দুটির ক্রেতারা সাত দিনের আর্লি লাইফ ফেইলর (ইএলএফ) সুবিধায় কিনতে পারবেন। অর্থাৎ স্মার্টফোনটি কেনার সাতদিনের মধ্যে ডিভাইসে কোনো ধরনের নির্মাণ জনিত সমস্যা দেখা দিলে তা রিপ্লেস বা পরিবর্তন করে দেয়া হবে।
এছাড়া অন্যান্য আকর্ষণীয় অফারে গ্রামীণফোন থেকে ক্রেতারা স্মার্টফোন দুটি কিনতে পারবেন। উভয় হ্যান্ডসেটই তাদের নিজ নিজ প্রস্তুতকারকের কাছ থেকে ১ বছরের ওয়ারেন্টি পাবেন। গ্রামীণফোন সেন্টারসহ যে কোনো মোবাইল মার্কেটে ফোন দুটি পাওয়া যাবে।
গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) ইয়াসির আজমান বলেন, ‘যখন উচ্চগতির মোবাইল ইন্টারনেট দেশের প্রায় সব মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে, তখন অনেক ইন্টারনেট ব্যবহারে আগ্রহী মানুষ উচ্চমূল্যের কারণে স্মার্টফোন কিনতে পারছেন না’। আর এ বিষয়টি মাথায় রেখেই আমরা কমদামে বাজারে স্মার্টফোন নিয়ে আসার পদক্ষেপ নিয়েছি যাতে করে বাজেটের কারণে স্মার্টফোন কেনার চিন্তা না করতে হয়।
এই পদক্ষেপের ফলে দেশের বিশাল জনগোষ্ঠী স্মার্টফোন কেনার পাশাপাশি ডিজিটাল জীবনধারায় অভ্যস্ত হতে পারবেন, যা এ দেশের ডিজিটাল রূপকল্প বাস্তবায়নে সহায়ক হবে।

Share





Related News

Comments are Closed